• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • মাগুরা

মাগুরা পুলিশ লাইন্স স্কুলে এসএসসিতে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৪২ জন

মাগুরা প্রতিনিধি
  ১১ আগস্ট ২০২৬, ১৭:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

এসএসসি-২০২৬ পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়। এ বছর বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৯৮ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৪২ জন জিপিএ-৫ পেয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১১ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ সাফল্য উদযাপন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও বিদ্যালয়ের পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সহীলুদ্দীন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন মো. ফরহাদ।

ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সহীলুদ্দীন বলেন, বিদ্যালয়ের ৯৮ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে এবং ৪২ জন জিপিএ-৫ পেয়েছে। এ ফলাফল মাগুরার শিক্ষাক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ফুল তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জেলা পুলিশের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘এসো আলোকিত হই, উন্নত জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

ঝালকাঠিতে ৬০ বছরের নারীকে ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়ায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নদী-খাল দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। এবারের ফলাফল সেই প্রচেষ্টারই প্রতিফলন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। বিদ্যালয়ের এ সাফল্য শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও পুরো বিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে মাগুরার শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এমএস/

  • মাগুরা
এ সম্পর্কিত আরও খবর
১৭ শিক্ষক, ১৯ শিক্ষার্থী—দাখিলে কেউ পাস করেনি মাগুরা মাদ্রাসায়
১৭ শিক্ষক, ১৯ শিক্ষার্থী—দাখিলে কেউ পাস করেনি মাগুরা মাদ্রাসায়
অননুমোদিত বিদেশি ওষুধ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: মাগুরায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
অননুমোদিত বিদেশি ওষুধ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: মাগুরায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মাগুরায় ৯ ঘণ্টায় অপহৃত ১৪ বছরের কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১
মাগুরায় ৯ ঘণ্টায় অপহৃত ১৪ বছরের কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১
অননুমোদিত বিদেশি ওষুধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অননুমোদিত বিদেশি ওষুধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।